জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ডিসেম্বরে কেউ আসতে চাইলে তাদের মোকাবিলায় তাঁরা প্রস্তুত রয়েছেন। অতীতে ছাত্র-জনতা অনেক উদারতা দেখালেও এবার আর সেই পথ অনুসরণ করা হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আগেরবার ছাত্র-জনতা অনেক উদারতা দেখিয়েছে। শহীদ ওসমান হাদির মতো শত্রুর সঙ্গেও ইনসাফ দেখিয়েছি। এবার আর সেই পথ অনুসরণ করা হবে না। আপাকে ফাঁসির মঞ্চে ওঠানোর জন্য আমরা প্রস্তুত আছি।’
অনুষ্ঠানে তাঁর বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির আয়োজনে অনুষ্ঠিত নবীনবরণ ও মতবিনিময় সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হান্নান মাসুদসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নবীন শিক্ষার্থীদের পাশাপাশি এনসিপি ও ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স