অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের উপপরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন, ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মো. আবুল কাসেম, ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সদস্য এবং প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
মাহফিলে পবিত্র কোরআন খতম শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।
একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করা হয়। প্রধানমন্ত্রীর প্রয়াত ভাই আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায়ও বিশেষ দোয়া করা হয়।
এ ছাড়া দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি ও সার্বিক কল্যাণ কামনার পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।

প্রথম দর্পণ,ডেস্ক