এক বছরেই সব ক্ষেত্রে ব্যর্থ হবে বিএনপি সরকার: হাসনাত আব্দুল্লাহ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫২ দুপুর
  • ৯২২৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা; আওয়ামী লীগের পুনর্বাসনের আগে অপরাধের বিচার দাবি

বিএনপি সরকারের এক বছর পূর্ণ হলে অর্থনীতি থেকে শুরু করে আইনশৃঙ্খলা—প্রতিটি ক্ষেত্রে সরকারের ব্যর্থতা দৃশ্যমান হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর বাংলামোটরে এনসিপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপি সরকারের এক বছর পর দেখা যাবে, অর্থনীতি থেকে আইনশৃঙ্খলা—প্রতিটি ক্ষেত্রেই সরকার ব্যর্থ হয়েছে।

বিএনপির রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগকে বরাবরই পথ দেখিয়েছে বিএনপি। দলটি বিভিন্ন আন্দোলনের সুবিধা নিতে চায়। জুলাই অভ্যুত্থান নিয়েও বিএনপির মধ্যে হীনম্মন্যতা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ ও পুনর্বাসন প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে কথা বলছে। তবে পুনর্বাসন বা রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হওয়ার প্রশ্ন আসার আগে আওয়ামী লীগ সরকারের আমলের অপরাধমূলক কর্মকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে।

একই আলোচনা সভায় এনসিপি নেতা সারোয়ার তুষার বিএনপিকে অন্য দলের মধ্যে গুপ্ত সদস্য খোঁজার পরিবর্তে নিজেদের দলের অভ্যন্তরে নজর দেওয়ার আহ্বান জানান। আওয়ামী লীগের বিষয়ে বিএনপিকে একই ভুল দ্বিতীয়বার না করারও আহ্বান জানান তিনি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad