শনিবার (৭ নভেম্বর) গাইবান্ধা জেলা বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, প্রতিকূল পরিস্থিতিতে বারবার বিএনপিই দেশকে রক্ষা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জনগণ হৃদয়ে ধারণ করেছেন এবং তাঁকে ভালোবেসেই রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করেছিলেন।
তিনি আরও বলেন, পতিত স্বৈরাচার এ দেশের মানুষের রক্ত নিয়ে খেলেছে। জনগণের ওপর চালানো নির্যাতন ও হত্যাকাণ্ডের জন্য তারা কখনোই মানুষের ক্ষমা পাবে না। ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করলে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মইনুল ইসলাম সাদিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম সাজা, ডা. খন্দকার জিয়াউল ইসলাম, মোহাম্মদ আলী ও আব্দুস সালাম। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ