কমিটির মেয়াদ শেষ ২০২২সালে। বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইসসিপি) এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, ঢাকা জেলার কেরানীগঞ্জে উপজেলার কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইসসিপি) জাহিদুল ইসলাম দাবী আদায়ের নামে বাংলাদেশের ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক বন্ধের ঘোষণা দিয়েছেন।
রবিবার, (৭ ডিসেম্বর ২০২৫), ঢাকার মহাখালীর বিএমআরসি ভবনের কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের কার্যালয় থেকে এই বন্ধের ঘোষণা দেন।
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইসসিপি) জাহিদুল ইসলাম তার বক্তব্য বলেন, আমরা নির্যাতিত, বিগত ১৫ বছরে কিছুই পায়নি। তাই ৮ ডিসেম্বর ২০২৫ইং তারিখ থেকে ঢাকার মহাখালীর বিএমআরসি ভবনের কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের কার্যালয়ে ১৪ সিএইসসিপি নাগাতার অবস্থান করব। দাবী আদায় না হওয়া পর্যন্ত দেশের সকল কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকবে। বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার সাথে সাথে অনেক সিএইসসিপির মধ্য ক্ষোভ বিরাজ করছে।
কিশোরগঞ্জ জেলার মনির নামে এক সিএইসসিপি বলেন, জাহিদুল আওয়ামীলীগের দোসর। বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের বেকায়দায় ফেলতে এমন কর্মসুচি দিয়েছে। তবে আমরা ১৪ হাজার সিএইসসিপি প্রত্যাখান করেছি।
বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইসসিপি) এ্যাসোসিয়েশনের ময়মনসিংহ বিভাগের সভাপতি মঈন উদ্দিন রাহাত বলেন, জাহিদুল বিগত কমিটির সভাপতি। ১৪ হাজার ক্লিনিক বন্ধ করার সিদ্ধান্ত জাহিদুলের একান্ত সিদ্ধান্ত। এ্যাসোসিয়েশনের কোন সিদ্ধান্ত না। তিনি আরও বলেন, দ্রুত সময়ে দাবী সরকারের নিকট করব এবং বিভিন্ন ধরণের কর্মসুচি দিব।
উল্লেখ্য, ২০২২ সালে যোগদানকৃত ৬৬২ জন সিএইসসিপি কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ন্যাস্ত হওয়া এবং ১৭ মাসের বকেয়া বেতন আদায়ে শনিবার থেকে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট কার্যালয়ে লাগাতার অবস্থান করছে।

প্রথম দর্পণ,ডেস্ক