ফ্লাভিও যুক্তরাষ্ট্রে যেতেই ট্রাম্পের নির্বাচনী পরাজয়, ‘কুফা’ বলে কটাক্ষ লুলার

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪০ বিকাল
  • ৯১৯৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয় এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ধাক্কা নিয়ে তির্যক মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এ পরাজয়ের জন্য ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে সিনেটর ফ্লাভিও বলসোনারোর যুক্তরাষ্ট্রে উপস্থিতিকে কৌতুক করে দায়ী করেছেন তিনি। ফ্লাভিওকে ‘অশুভ লক্ষণ’ বা ‘কুফা’ বলেও আখ্যা দেন লুলা।

সম্প্রতি এক ইউটিউব লাইভস্ট্রিমে লুলা বলেন, ফ্লাভিও বলসোনারো যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পরই ট্রাম্প নির্বাচনে হেরেছেন। তাঁর এ মন্তব্যকে রাজনৈতিক প্রতিপক্ষকে বিদ্রূপ করার কৌশল হিসেবে দেখা হচ্ছে।

গত ২৫ অক্টোবর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলা দা সিলভার কাছে পরাজিত হন ফ্লাভিও বলসোনারো। নির্বাচনে হারের পর ভোট জালিয়াতির অভিযোগ তুলে তিনি যুক্তরাষ্ট্রে যান। তবে তাঁর বিরুদ্ধে ব্রাজিলে দুর্নীতি, অর্থপাচার ও কর ফাঁকির অভিযোগে তদন্ত চলছে।

লুলার অভিযোগ, আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়া এড়াতেই যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন ফ্লাভিও। সেখানে গেলেও তাঁকে শেষ পর্যন্ত ব্রাজিলে ফিরে এসে চলমান মামলাগুলোর মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষে জয় পাওয়ায় ট্রাম্প প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ বেড়েছে। এ নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করেই ফ্লাভিওকে কটাক্ষ করেন ব্রাজিলের প্রেসিডেন্ট।

সূত্র: আনাদোলু এজেন্সি, আজকের পত্রিকা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad