সাভারে জুলাই আন্দোলনে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৭ নভেম্বর ২০২৬, ০৬:০৩ বিকাল
  • ৭৫৫২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
পাঁচ দিনের রিমান্ড আবেদন, অস্ত্র আইনে মামলা

ঢাকার সাভারে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের স্থাপনা থেকে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ মুহিত সোবহান (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৭ নভেম্বর) ভোরে সাভারের কাউন্দিয়া ইউনিয়নের সিংগাসার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুহিত সোবহান স্বীকার করেছেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় পুলিশের একটি স্থাপনা থেকে এসব গুলি লুট করে নিজের কাছে রেখেছিলেন তিনি।

সাভার ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, গণঅভ্যুত্থানের সময় পুলিশের একটি স্থাপনা থেকে গুলিগুলো লুট করে নিজের হেফাজতে রাখেন মুহিত। কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে তার বিরুদ্ধে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তবে পুলিশের কোন থানা বা ফাঁড়ি থেকে গুলিগুলো লুট করা হয়েছিল, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি গ্রেফতার ব্যক্তি। জিজ্ঞাসাবাদে তার বক্তব্যে অসংগতি পাওয়ায় ঘটনার বিস্তারিত জানতে পাঁচ দিনের রিমান্ড চেয়ে শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলে গুলিগুলো কোথা থেকে এবং কীভাবে লুট করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।

এ ঘটনায় মুহিত সোবহানের বিরুদ্ধে সাভার মডেল থানায় অস্ত্র আইনের ১৯(এ) ধারায় মামলা করা হয়েছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad