বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইউজিসি চেয়ারম্যানের কার্যালয়ে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির (বাপাজস) নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের উদ্যোগ
ইউজিসি চেয়ারম্যান বলেন, কমিশনের নতুন ধরনের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ সাধারণ মানুষের কাছে তুলে ধরতে জনসংযোগ কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন। এ জন্য তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
তিনি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের জন্য কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পাবলিক রিলেশন্স বিষয়ে অ্যাকাডেমিক প্রোগ্রাম চালুর বিষয়েও আলোচনা হয়।
বাপাজস নেতৃবৃন্দের সাক্ষাৎ
বাপাজসের সভাপতি ড. মহিউদ্দিন আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক সামছুল আলম শিবলীর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় সংগঠনের উপদেষ্টা আবুল কাসেম শিখদার এবং নির্বাহী কমিটির সহসভাপতি মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন খান, সমাজকল্যাণ সম্পাদক মোস্তাক জাহান এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মো. ইফতেখার রাজু উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে বাপাজস নেতৃবৃন্দ ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের হাতে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট ও পরিচিতিপত্র তুলে দেন। এ সময় চেয়ারম্যানের একান্ত সচিব মোহাম্মদ আবদুল মান্নান উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রকাশিত তথ্য

প্রথম দর্পণ,ডেস্ক