বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নতুন ও উদ্ভাবনী কার্যক্রম বিশ্ববিদ্যালয় পর্যায়ে জনপ্রিয় করে তুলতে জনসংযোগ কর্মকর্তাদের আরও দক্ষ ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইউজিসি চেয়ারম্যানের কার্যালয়ে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির (বাপাজস) নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের উদ্যোগইউজিসি চেয়ারম্যান বলেন, কমিশনের নতুন ধরনের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ সাধারণ মানুষের কাছে তুলে ধরতে জনসংযোগ কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন। এ জন্য তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।তিনি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের জন্য কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পাবলিক রিলেশন্স বিষয়ে অ্যাকাডেমিক প্রোগ্রাম চালুর বিষয়েও আলোচনা হয়।বাপাজস নেতৃবৃন্দের সাক্ষাৎবাপাজসের সভাপতি ড. মহিউদ্দিন আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক সামছুল আলম শিবলীর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন।এ সময় সংগঠনের উপদেষ্টা আবুল কাসেম শিখদার এবং নির্বাহী কমিটির সহসভাপতি মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন খান, সমাজকল্যাণ সম্পাদক মোস্তাক জাহান এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মো. ইফতেখার রাজু উপস্থিত ছিলেন।সাক্ষাৎকালে বাপাজস নেতৃবৃন্দ ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের হাতে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট ও পরিচিতিপত্র তুলে দেন। এ সময় চেয়ারম্যানের একান্ত সচিব মোহাম্মদ আবদুল মান্নান উপস্থিত ছিলেন।তথ্যসূত্র: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রকাশিত তথ্য