বুধবার (৪ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের আলিম পরীক্ষায় যেসব মাদ্রাসার কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি, অর্থাৎ যেসব প্রতিষ্ঠানের পাসের হার শূন্য, সেসব প্রতিষ্ঠানের প্রধানদের লিখিত বক্তব্যসহ বোর্ডে উপস্থিত হতে হবে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহম্মেদের দপ্তরে তাঁদের এ ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত দিনে সকাল ১০টায় পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে হাজির হয়ে লিখিত বক্তব্য জমা দিতে হবে।
শূন্য পাসের কারণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান ও ফলাফল নিয়ে বোর্ডের এ উদ্যোগের মাধ্যমে মাদ্রাসাগুলোর জবাবদিহি নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক