বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এ তথ্য জানান।
সরাসরি ফ্লাইট বাতিল ৪২টিবেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ১০৩টি ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ৪২টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারের আটটি এবং রিয়াদ এয়ারের সাতটি ফ্লাইট রয়েছে।
এ ছাড়া ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে ৬১টি। এসব ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের আটটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি এবং এয়ার ইন্ডিয়ার তিনটি ফ্লাইট রয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনিশ্চয়তাবেবিচক জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলে এ ধরনের বিঘ্ন অব্যাহত থাকতে পারে। ফলে সৌদি আরবগামী যাত্রীদের পাশাপাশি ট্রানজিট ফ্লাইটের যাত্রীরাও ভোগান্তিতে পড়ছেন।
ফ্লাইট বাতিলের কারণে আটকে পড়া যাত্রীদের যাত্রা কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে বেবিচকের পক্ষ থেকে নির্দিষ্ট সময় জানানো হয়নি।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক