স্বাস্থ্য মন্ত্রণালয় এ উদ্যোগকে ‘যুগান্তকারী পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছে। মন্ত্রী জানান, সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও নিরপেক্ষতার ভিত্তিতে চিকিৎসকদের বদলি করা হয়েছে। এ প্রক্রিয়ায় কোনো ধরনের দলীয় বিবেচনা বা তদবিরকে গুরুত্ব দেওয়া হয়নি।
বদলি হওয়া চিকিৎসকেরা তাঁদের নির্ধারিত কর্মস্থল বা সংশ্লিষ্ট উপজেলার হাসপাতালে দায়িত্ব পালন করবেন। অটোমেশন পদ্ধতিতে বদলি কার্যক্রম চালুর মাধ্যমে চিকিৎসক পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রক্রিয়াটিকে নিরপেক্ষ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক