ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৩ দুপুর
  • ৩৮১৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এ বছর মৃত্যু ৩৩১, আক্রান্ত ছাড়াল ১ লাখ ৭ হাজার

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩১ জনে। আর এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৭ হাজার ২৫৯ জন।

বুলেটিনের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন রোগীদের হাসপাতালে ভর্তি করা হয়।

অক্টোবরে ১৪ দিনে মৃত্যু ৮৬ জনের

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, অক্টোবরের প্রথম ১৪ দিনে ডেঙ্গুতে ৮৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে সেপ্টেম্বরে মারা যান ১৪৮ জন, যা চলতি বছরের মাসভিত্তিক হিসাবে সর্বোচ্চ।

এ ছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে মারা যান।

এক দিনে সুস্থ হয়ে ফিরেছেন ১ হাজার ৮৩০ জন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮৩০ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১ হাজার ৩১ জন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad