‘ঋণনির্ভর উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়ন কঠিন, অর্থনীতির জন্য অশনিসংকেত’

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১১ জুন ২০২৬, ০৯:১৩ রাত
  • ৯৫৯৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ঋণনির্ভর ও নাজুক অর্থনৈতিক বাস্তবতায় সরকারের ঘোষিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট দেশের অর্থনীতির জন্য শুভ বার্তা বয়ে আনবে না। বিপর্যস্ত ব্যাংকিং খাত, উচ্চ ঋণনির্ভরতা এবং উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সঙ্গে দুর্বল সম্পর্কের কারণে এ বাজেট বাস্তবায়ন বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে সিলেট নগরীর সারদা হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। সমাজে ব্ল্যাকমেইলিং ও অপরাধমূলক কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বেড়েছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। তিনি সীমান্তে পুশইন ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করে সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ বাস্তবায়ন ছাড়া সমাজ থেকে ধর্ষণ, হত্যা, গুম ও খুনের মতো অপরাধ নির্মূল করা সম্ভব নয়।

দেশে খুন, ধর্ষণ, অপহরণ, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শিশু রামিসা ও সিলেটের চার বছরের শিশু ফাহিমাকে ধর্ষণ ও হত্যার মতো মর্মান্তিক ঘটনা জাতিকে নাড়া দিয়েছে। এ ধরনের অপরাধ বন্ধে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ঢোল, তবলা ও নৃত্য শেখানোর উদ্যোগের সমালোচনা করে তিনি বলেন, এ কার্যক্রম বন্ধ না হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্বের মতো কঠোর কর্মসূচি গ্রহণ করবে।

সরকার ঘোষিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটকে ‘উচ্চাভিলাষী’ আখ্যা দিয়ে ফয়জুল করীম বলেন, বাজেটে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণে সরকারকে দেশি-বিদেশি উৎস থেকে ঋণ নিতে হবে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এমন বাজেট বাস্তবায়ন সহজ হবে না।

সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আলহাজ নজীর আহমদ এবং জেলা সভাপতি মুফতি সাঈদ আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন ও যুগ্ম সম্পাদক মুফতি আবু তাহের মিসবাহ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad