প্রস্তাবিত বাজেট বাস্তবতা থেকে বিচ্ছিন্ন, বাড়তে পারে ঘাটতি: আতিক মুজাহিদ

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১১ জুন ২০২৬, ০৮:১৪ রাত
  • ৬১২০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকারের প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে উচ্চাভিলাষী ও বাস্তবতাবিবর্জিত বলে মন্তব্য করেছে। দলের যুগ্ম আহ্বায়ক এবং ছায়া বাজেট কমিটির প্রধান ড. আতিক মুজাহিদ এমপি বলেছেন, প্রস্তাবিত বাজেটে যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে তা অর্জন করা অত্যন্ত কঠিন।

বৃহস্পতিবার বাজেট-পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সরকার প্রায় আড়াই লাখ কোটি টাকার বাজেট ঘাটতির কথা উল্লেখ করলেও প্রকৃত ঘাটতির পরিমাণ সাড়ে ৪ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে।

আতিক মুজাহিদের দাবি, ২০২৬-২৭ অর্থবছরের জন্য নির্ধারিত ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য বর্তমান বাস্তবতায় অর্জন করা সম্ভব নয়। তার মতে, রাজস্ব আদায়ে ২ লাখ কোটিরও বেশি ঘাটতি থেকে যেতে পারে।

তিনি বলেন, “প্রস্তাবিত রাজস্ব সংগ্রহের লক্ষ্য পূরণ না হলে বাজেটের প্রকৃত ঘাটতি সরকারি হিসাবের তুলনায় অনেক বেশি হবে। সে ক্ষেত্রে এটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহৎ ঘাটতি বাজেট হিসেবে বিবেচিত হতে পারে।”

এনসিপির এই নেতা বাজেট বাস্তবায়নে সরকারের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলে বলেন, অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি এবং রাজস্ব আহরণের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে আরও বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।

উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য জাতীয় বাজেট উপস্থাপন করা হয়। বাজেট ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দল ও অর্থনীতিবিদরা এ নিয়ে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। :::




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad