অবকাঠামো, প্রযুক্তি ও পিপিপি খাতে ব্যাপক সম্ভাবনার কথা জানালেন স্থানীয় সরকার মন্ত্রী

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ১৮ মে ২০২৬, ০৮:৩০ রাত
  • ১১০০৫৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বাংলাদেশে বিনিয়োগে সিঙ্গাপুরকে আহ্বান

অবকাঠামো, প্রযুক্তি ও পিপিপি খাতে ব্যাপক সম্ভাবনার কথা জানালেন স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ বর্তমানে বিদেশি বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময় ও উর্বর ক্ষেত্র। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি), পরিবহন ও প্রযুক্তিখাতে আন্তর্জাতিক বিনিয়োগের বিস্তৃত সুযোগ রয়েছে।

সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের নন-রেসিডেন্ট হাইকমিশনার ডেরেক লোহ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

বৈঠকে মন্ত্রী বলেন, বাংলাদেশের সামনে উন্নয়ন ও আধুনিকায়নের নানা চ্যালেঞ্জ থাকলেও সরকার অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে বিভিন্ন খাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করছে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে দেশকে বিনিয়োগবান্ধব ও আধুনিক রাষ্ট্রে রূপান্তরের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণ ও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে বিনিয়োগ, চিকিৎসা, প্রযুক্তি বিনিময়, বর্জ্য ব্যবস্থাপনা এবং পল্লী উন্নয়ন খাতে চলমান সহযোগিতা আরও কার্যকর করার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

মন্ত্রী সিঙ্গাপুরকে বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, সিঙ্গাপুরের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে পারে।

বৈঠকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মাহমুদুল হাসান এনডিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad