মার্কিন হামলায় ‘যুদ্ধবিরতি ভেঙে গেছে’, কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১১ জুন ২০২৬, ০৯:০২ রাত
  • ৫৩৯৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলাকে যুদ্ধবিরতির ‘সম্পূর্ণ ও সুস্পষ্ট লঙ্ঘন’ আখ্যা দিয়ে কার্যত যুদ্ধবিরতি বাতিল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) হামলাটিকে ‘আত্মরক্ষামূলক পদক্ষেপ’ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করলেও আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এর কোনো বৈধতা নেই।

গরিবাবাদি বলেন, সামরিক আগ্রাসনকে শব্দের মারপ্যাঁচ দিয়ে বৈধতা দেওয়া যায় না। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো আগ্রাসী শক্তি কেবল নাম পরিবর্তনের মাধ্যমে তার কর্মকাণ্ডের দায় এড়াতে পারে না।

তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে। প্রয়োজন হলে এমন জবাব দেওয়া হবে, যা আগ্রাসী পক্ষের জন্য অনুতাপের কারণ হয়ে দাঁড়াবে।

ইরানের এই জ্যেষ্ঠ কূটনীতিক সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের এই ‘অবৈধ ও বিপজ্জনক’ কর্মকাণ্ডের সম্পূর্ণ পরিণতি ওয়াশিংটনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে বহন করতে হবে, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এতে সহযোগিতা করেছে।

এদিকে মার্কিন হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। আঞ্চলিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশ্লেষকরা বলছেন, দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়া না হলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি রয়েছে।

সূত্র: আল জাজিরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad