প্রাথমিক শিক্ষায় নাচ-গান অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১১ জুন ২০২৬, ০৮:২৮ রাত
  • ৯৭০০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাক্রমে নাচ, গান ও নাটক অন্তর্ভুক্তির সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী মহিলা মজলিস।

বৃহস্পতিবার ঢাকা মহানগরী উত্তর শাখার উদ্যোগে আয়োজিত এক কর্মী সমাবেশে সংগঠনটির নেতারা এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান। তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় ও নৈতিক মূল্যবোধভিত্তিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

বক্তারা অভিযোগ করেন, সমাজে অপরাধ, সহিংসতা ও নৈতিক অবক্ষয়ের বিভিন্ন ঘটনা বৃদ্ধি পেলেও সেসব প্রতিরোধে কার্যকর উদ্যোগের পরিবর্তে শিক্ষাক্রমে নাচ, গান ও নাটকের মতো বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। তাদের দাবি, এসব কার্যক্রম প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য উপযোগী কি না, তা নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনা হওয়া প্রয়োজন।

সমাবেশে নেতারা বলেন, শিক্ষাঙ্গনে সুস্থ সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার পরিবেশ গড়ে তোলার পক্ষে তারা থাকলেও দেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় শিক্ষাক্রমে যুক্ত করা উচিত নয়। তারা শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ বিষয়ে পুনর্বিবেচনার আহ্বান জানান।

মহিলা মজলিস ঢাকা মহানগরী উত্তর শাখার দায়িত্বশীল তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উম্মে হাবিবা সুলতানা, জান্নাতুল ফেরদৌস মাওয়া, সুরাইয়া আক্তার সাবরিনা, সায়মা ইয়াসমিন, তাসলিমা ফেরদৌস, তামিমা খন্দকার ও আসমাউল হুসনাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad