বাজেটকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১১ জুন ২০২৬, ০৮:৪৯ রাত
  • ৬৮৮১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘গণবিরোধী ও গণনিপীড়ক’ আখ্যা দিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিলটি বের করা হয়। এতে দলটির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল থেকে নেতারা অভিযোগ করেন, প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের স্বার্থ যথাযথভাবে প্রতিফলিত হয়নি। তারা বাজেটের বিভিন্ন দিকের সমালোচনা করে এটি পুনর্বিবেচনার দাবি জানান। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও জনকল্যাণমূলক খাতে বরাদ্দ বৃদ্ধির আহ্বান জানান।

বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা প্রস্তাবিত বাজেট প্রত্যাহার করে জনবান্ধব বাজেট প্রণয়নের দাবি জানান।

উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট ঘোষণার পরপরই বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এর পক্ষে-বিপক্ষে প্রতিক্রিয়া জানাতে শুরু করে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad