বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের শশীধরপুর-স্বরূপপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকন উপজেলার তারাগুনিয়া মধ্যপাড়া এলাকার শরিফুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে অনটেস্ট নম্বরযুক্ত একটি হিরো এইচএফ ডিলাক্স মোটরসাইকেল নিয়ে শশীধরপুর হয়ে স্বরূপপুরের দিকে যাচ্ছিলেন রোকন। পথে সড়কের একটি বাঁক ঘোরার সময় দ্রুতগতির কারণে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি তালগাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
এতে রোকন মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক তদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তথ্যসূত্র: উপজেলা প্রতিনিধি, দৌলতপুর (কুষ্টিয়া); ৫ নভেম্বর ২০২৬।

প্রথম দর্পণ,ডেস্ক