সাতক্ষীরায় সড়ক পার হতে গিয়ে পরিবহনচাপায় নারী নিহত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৫ নভেম্বর ২০২৬, ১২:০৫ দুপুর
  • ৫৫৪২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় দ্রুতগতির কোনো পরিবহনের চাপায় রহিমা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের স্বজনদের ধারণা, রাস্তা পার হওয়ার সময় বাস বা ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত রহিমা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের ইনসান আলীর স্ত্রী।

নিহতের ছেলে শরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে প্রাতঃভ্রমণের জন্য বাড়ি থেকে বের হন তাঁর মা। পরে ভোর সাড়ে ৫টার দিকে তাঁরা খবর পান, সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া মোড়ের কাছাকাছি সড়কে তাঁর মায়ের মরদেহ পড়ে রয়েছে।

ঘটনাস্থলে গিয়ে তিনি মায়ের মাথা থেঁতলানো ও দুই হাত ভাঙা অবস্থায় দেখতে পান। স্বজনদের ধারণা, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির কোনো বাস বা ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad