রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলী

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৩ দুপুর
  • ১১৮১৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg পুলিশ কর্মকর্তা মীর আশরাফ আলী।

বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের নতুন উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মীর আশরাফ আলী। দীর্ঘ কর্মজীবনে পেশাগত দক্ষতা, সততা ও নিষ্ঠার পরিচয় দেওয়া এই কর্মকর্তার নতুন দায়িত্বপ্রাপ্তির খবরে পুলিশ বিভাগে আলোচনা সৃষ্টি হয়েছে।


মীর আশরাফ আলী ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি বগুড়া সদর উপজেলার বাসিন্দা। কর্মজীবনের একপর্যায়ে অতিরিক্ত পুলিশ সুপার পদে দীর্ঘ ১৬ বছর পদোন্নতিবঞ্চিত ছিলেন। পরবর্তী সময়ে রাজনৈতিক পটপরিবর্তনের পর ৫ আগস্টের পর থেকে ধারাবাহিক পদোন্নতির মাধ্যমে পুলিশের ডিআইজি পদে উন্নীত হন।


এর আগে তিনি স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর ডিআইজি হিসেবে প্রায় দুই বছর দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের পরিচয় দেন। পেশাগত অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে তিনি ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ (পিপিএম) অর্জন করেন।


এসবি ও সিটিটিসিতে দায়িত্ব পালনের পর তিনি রেলওয়ে রেঞ্জের ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন) হিসেবেও দায়িত্ব পালন করেন।


শিক্ষাজীবনে মীর আশরাফ আলী বগুড়া জেলা স্কুল থেকে মাধ্যমিক এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন।


দেশের অভ্যন্তরে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের পাশাপাশি যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় বিভিন্ন উন্নততর প্রশিক্ষণ গ্রহণ করেন।


দীর্ঘ অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে রাজশাহী রেঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad