খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ০৫ নভেম্বর ২০২৬, ০৪:২৬ দুপুর
  • ৪০৩৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দেশের শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি এ ক্রীড়া আসরের উদ্বোধন করেন।

এর আগে প্রধানমন্ত্রী মোংলা বন্দর পরিদর্শন শেষে বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে কাটাখালী ও কুদির বটতলা হয়ে খুলনা সার্কিট হাউজে পৌঁছান তিনি। সেখান থেকে বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে যান প্রধানমন্ত্রী।

স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধনের মধ্য দিয়ে শিশু-কিশোরদের খেলাধুলায় অংশগ্রহণ ও প্রতিভা বিকাশের নতুন আয়োজনের সূচনা হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad