মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর ছুরিকাঘাত, নিরপেক্ষ তদন্ত দাবি জামায়াতের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৫ নভেম্বর ২০২৬, ০১:১৭ দুপুর
  • ৫৮৬০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রাজনৈতিক বিরোধে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: এহসানুল মাহবুব জুবায়ের

কিশোরগঞ্জের কটিয়াদীতে সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামান রানাকে ছুরিকাঘাতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এ নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য কিংবা বিরোধের জেরে কোনো নাগরিকের ওপর এ ধরনের নৃশংস হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। একজন রাজনৈতিক নেতার পরিবারের সদস্যের ওপর এমন হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি আরও বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক সহাবস্থান ও আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে রাজনৈতিক সহিংসতা বন্ধ করতে হবে। রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন হামলা, ভয়ভীতি প্রদর্শন কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়ার সাহস না পায়, সে জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বিবৃতিতে শাহরিয়ার জামান রানার দ্রুত সুস্থতা কামনা করেন এহসানুল মাহবুব জুবায়ের। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন তিনি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad