শিশুদের বিশ্বজয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ বিকাল
  • ১০২৫০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg প্রধানমন্ত্রী
খেলাধুলা ও বিদেশি ভাষা শেখার ওপর গুরুত্বারোপ

শিশু-কিশোর ও তরুণদের দেশের ভবিষ্যৎ চালিকাশক্তি হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘তোমরা প্রত্যেকে একেকজন বাংলাদেশের অ্যাম্বাসেডর, তোমরা প্রত্যেকে এই বাংলাদেশের মালিক।’ শুধু প্রাতিষ্ঠানিক পড়াশোনায় সীমাবদ্ধ না থেকে খেলাধুলা, সংস্কৃতি ও বিদেশি ভাষা শেখার মাধ্যমে বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতা প্রমাণের প্রস্তুতি নিতে হবে।

বৃহস্পতিবার খুলনা জেলা স্টেডিয়ামে শিশু-কিশোর ও তরুণদের অংশগ্রহণে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে হবে। শিশুদের জন্য বাংলা ও ইংরেজির পাশাপাশি আরও ছয় থেকে সাতটি বিদেশি ভাষা শেখার সুযোগ তৈরি করা হবে। সেখান থেকে অন্তত একটি ভাষা বেছে নিয়ে শেখার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, পড়াশোনায় ভালো করার পাশাপাশি খেলাধুলার অন্তত একটি ক্ষেত্রে দক্ষতা অর্জন এবং মাতৃভাষা ও ইংরেজির বাইরে আরও একটি বিদেশি ভাষা আয়ত্ত করতে পারলে বিশ্বে এগিয়ে যাওয়ার পথ তৈরি হবে। এ ধরনের প্রস্তুতি তরুণদের আন্তর্জাতিক পরিসরে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াবে বলেও উল্লেখ করেন তিনি।

ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন তুলে ধরে তারেক রহমান বলেন, এমন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাকে উদাহরণ হিসেবে দেখবে বিশ্বের অন্যান্য দেশ। একসময় বাংলাদেশকে অন্য দেশের উন্নয়ন বা শক্তির সঙ্গে তুলনা করতে হবে না; বরং বিশ্ববাসী বাংলাদেশকেই শক্তিশালী ও সমৃদ্ধ রাষ্ট্রের উদাহরণ হিসেবে বিবেচনা করবে।

শিশু-কিশোরদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, দেশ গড়ার দায়িত্ব তাদেরই নিতে হবে। আজ থেকেই বাংলাদেশকে বিশ্বের বুকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার করতে হবে। স্কুল-কলেজের শ্রেণিকক্ষের পাশাপাশি খেলার মাঠ ও সাংস্কৃতিক অঙ্গনেও শিশু-কিশোরদের সঙ্গে তাঁর যোগাযোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad