শতভাগ উৎসব ভাতা ও নতুন পে-স্কেলের দাবিতে ওসমানীনগরে শিক্ষকদের মানববন্ধন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০১ নভেম্বর ২০২৬, ১২:১০ দুপুর
  • ৪৬৯৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ, দ্রুত বদলি প্রক্রিয়া চালু এবং শতভাগ উৎসব ভাতা প্রদানের দাবিতে সিলেটের ওসমানীনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার গোয়ালাবাজারে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।

তিন দফা দাবি বাস্তবায়নের আহ্বান

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁদের আর্থিক ও পেশাগত অধিকার নিশ্চিত করতে অবিলম্বে নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ করতে হবে।

বক্তারা এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য দ্রুত বদলি প্রক্রিয়া চালু এবং আগামী ঈদুল ফিতর থেকেই শতভাগ উৎসব ভাতা কার্যকরের দাবি জানান।

এ ছাড়া এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটি প্রত্যাহার এবং শিক্ষক নেতাদের অযৌক্তিক হয়রানি বন্ধের আহ্বান জানান তাঁরা।

৪ নভেম্বর জাতীয় মহাসমাবেশে যোগ দেওয়ার ঘোষণা

সমাবেশ থেকে দেশের ছয় লক্ষাধিক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

একই সঙ্গে তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মহাসমাবেশে সর্বাত্মক অংশগ্রহণের ঘোষণা দেন শিক্ষক নেতারা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad