কামারখন্দে নদীতে ডুবে নিখোঁজ, ২২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ইছামতীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল ১২ বছরের জোনায়েদ; ঘটনাস্থল থেকে ১৫০ মিটার দূরে মিলল মরদেহ

সিরাজগঞ্জের কামারখন্দে ইছামতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর জোনায়েদ হোসেন (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে ভদ্রঘাট পশ্চিম খানপাড়া এলাকায় নদীর ভেতর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

জোনায়েদ হোসেন ভদ্রঘাট পশ্চিম খানপাড়া গ্রামের মৃদু মিয়ার ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে চার বন্ধুর সঙ্গে ইছামতি নদীতে গোসল করতে নামে জোনায়েদ। এ সময় তার তিন বন্ধু সাঁতরে নদী থেকে উঠে আসতে পারলেও সে পানিতে ডুবে নিখোঁজ হয়।

ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও জেলেরা জাল দিয়ে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। শুক্রবার সন্ধ্যার পর অভিযান স্থগিত করা হয়। শনিবার সকালে আবারও তল্লাশি শুরু করেন ডুবুরিরা। সকাল ১০টার দিকে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ১৫০ মিটার দূরে নদীর ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। যে স্থানে সে নিখোঁজ হয়েছিল, সেখান থেকে প্রায় ১৫০ মিটার দূরে মরদেহটি পাওয়া যায়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad