বুধবার (২৮ অক্টোবর) বিকেলে যশোর টাউন হল ময়দানে জেলা যুবদলের উদ্যোগে সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম নয়ন বলেন, সরকারকে সফল করতে যুবদল কাজ করবে। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার মোকাবিলায় নেতাকর্মীদের রাজপথে থাকতে হবে। অপরাধ আড়াল করার সংস্কৃতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।
নাগরিকের নিরাপত্তায় বৈষম্য নয়যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি—এমন বিবেচনায় নয়, সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দলের কেউ অপরাধে জড়ালে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে মানবিক ও কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে চান। জনগণের দোরগোড়ায় রাষ্ট্রীয় সেবা পৌঁছে দেওয়া এবং নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকার কাজ করছে। এসব লক্ষ্য অর্জনে যুবদল সরকারকে সহযোগিতা করবে।
দীর্ঘ আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের ত্যাগের কথা তুলে ধরে নয়ন বলেন, গত ১৬ বছর অনেক নেতাকর্মী রাজপথে থেকে আন্দোলন করেছেন। তাঁদের অবদান খাটো করে দেখার সুযোগ নেই। তবে এখন হতাশ না হয়ে ধৈর্য ধরতে হবে। জনগণ যে আস্থা নিয়ে বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছে, সেই আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অর্থনৈতিক চাপ মোকাবিলায় জনগণকে বাস্তবতা বোঝানোর আহ্বানবর্তমান অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে নূরুল ইসলাম নয়ন বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে জনগণকে বাস্তবতা বোঝাতে হবে। সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
যুবদলের প্রতিষ্ঠার লক্ষ্য তুলে ধরলেন আসাদসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে যুবদলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ বলেন, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবসমাজকে সুসংগঠিত করে দক্ষ, উৎপাদনমুখী ও দেশপ্রেমিক জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুবদল প্রতিষ্ঠা করেন। ‘যুব ও প্রগতি’ মূলমন্ত্র ধারণ করে যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করা এবং সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই সংগঠনটির লক্ষ্য।
তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করতে একটি মহল অপচেষ্টা চালাচ্ছে। এসব অপচেষ্টা যুবদল রাজপথে থেকে মোকাবিলা করবে বলে জানান তিনি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে। এ অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে হবে।
জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাসনামলে ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কেউ কেউ আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। ডিসেম্বর প্রসঙ্গে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে ছাত্রদল ও যুবদল প্রতিরোধ গড়ে তুলবে।
জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্যসচিব আনছারুল হক রানা। এতে আরও বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পীসহ অন্য নেতারা।
সমাবেশে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের পাশাপাশি বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ,ডেস্ক