নিরাপদ সড়ক দিবসে উত্তরায় বিআরটিএর র‍্যালি, লিফলেট বিতরণ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪২ বিকাল
  • ৪৮৫৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে রাজধানীর উত্তরায় র‍্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিআরটিএর ঢাকা মেট্রো সার্কেল-৩, উত্তরা এ কর্মসূচির আয়োজন করে। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল— ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।

কর্মসূচির অংশ হিসেবে ব্যানারসহ র‍্যালির মাধ্যমে সড়ক নিরাপত্তার বার্তা তুলে ধরা হয়। পাশাপাশি চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ সময় ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, মোটরসাইকেল চালক ও আরোহীর হেলমেট ব্যবহার এবং গাড়িতে সিটবেল্ট বাঁধার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে চলন্ত গাড়িতে ওঠানামা থেকে বিরত থাকার বিষয়ে সড়ক ব্যবহারকারীদের সচেতন করা হয়।

আয়োজকদের মতে, সড়ক দুর্ঘটনা কমাতে আইন প্রয়োগের পাশাপাশি চালক, যাত্রী ও পথচারীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা জরুরি। এ জন্য জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad