বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও ভৌগোলিক সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো উদ্যোগ বা সিদ্ধান্ত মেনে নেওয়ার সুযোগ নেই। জনগণও তা মেনে নেবে না। এ বিষয়ে কী হচ্ছে, তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে।
অতীতের অভিজ্ঞতা তুলে ধরে সতর্কবার্তাজামায়াত আমির বলেন, অতীতেও বাংলাদেশের স্বার্থের কথা বলে ট্রানজিট, করিডোরসহ বিভিন্ন নামে সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু কার্যত বাংলাদেশ এসব উদ্যোগ থেকে কোনো সুফল পায়নি বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, জাপান, চীন কিংবা অন্য যেকোনো বন্ধুরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।
সরকারের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিলেনডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তা সুরক্ষার দায়িত্ব সরকারের। এ ক্ষেত্রে সরকারের কোনো ব্যর্থতা কিংবা আপসকামিতা জনগণ দেখতে চায় না।
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তিনি।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স