বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত সংবাদে এ তথ্য জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম ‘বিল্ড’। কেইনের ভাষ্য অনুযায়ী, দুই দলের কয়েকজন সতীর্থ তাঁর কাছে ঘড়ি কিংবা এ ধরনের উপহার চেয়েছেন। তাই সবাইকে ভালো কিছু উপহার দেওয়ার বিষয়টি ভাবছেন তিনি।
‘বিল্ড’-কে কেইন বলেন, ‘দলের কয়েকজন সতীর্থ ঘড়ি কিংবা এ ধরনের কিছু উপহার চেয়েছে। তাই বায়ার্ন ও ইংল্যান্ড—দুই দলের খেলোয়াড়দের জন্যই ভালো কিছু উপহারের ব্যবস্থা করতে হবে আমাকে। বিষয়টি নিয়ে ভাবছি। নিশ্চিত করতে চাই, সবাই যেন সুন্দর একটি উপহার পায়।’
এমবাপ্পে-ইয়ামালকে পেছনে ফেলে সেরা কেইনপ্রতিবেদন অনুযায়ী, ব্যালন ডি’অরের লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালকে পেছনে ফেলে পুরস্কারটি জিতেছেন কেইন। নিজের জন্মশহরে আয়োজিত অনুষ্ঠানে ট্রফি হাতে আবেগঘন বক্তব্য দেন ইংল্যান্ড অধিনায়ক। দীর্ঘ পথচলায় পাশে থাকা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।
পুরস্কার জয়ের আনন্দ উদযাপনে লন্ডনের সোহোর একটি নাইটক্লাবে আয়োজিত বিশেষ পার্টিতেও অংশ নেন এই ইংলিশ স্ট্রাইকার।
এই অর্জনের মধ্য দিয়ে ইংল্যান্ডের ষষ্ঠ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জয়ের কৃতিত্ব অর্জন করেছেন কেইন। এর আগে ইংল্যান্ডের হয়ে এই সম্মান পেয়েছেন স্যার স্ট্যানলি ম্যাথিউস, স্যার ববি চার্লটন, কেভিন কিগান ও মাইকেল ওয়েনসহ দেশটির কিংবদন্তি ফুটবলাররা।
ওয়েম্বলিতে ট্রফি প্রদর্শনের পরিকল্পনাব্যালন ডি’অর জয়ের পর জাতীয় দলের হয়ে পরবর্তী ম্যাচেও বিশেষ মুহূর্তের অপেক্ষায় রয়েছেন কেইন। ক্রোয়েশিয়ার বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচের আগে ওয়েম্বলি স্টেডিয়ামে দর্শকদের সামনে নিজের ট্রফি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে তাঁর।
ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা কেইন জাতীয় দলের হয়ে ১২৫ ম্যাচে ৯১ গোল করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, ২০২৬ সালে বায়ার্ন মিউনিখের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে তাঁর গোলসংখ্যা ৬১। একই বছরে ইংল্যান্ডের জার্সিতে করেছেন আরও ১২ গোল।
ক্লাব ও জাতীয় দলের হয়ে ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে ব্যক্তিগত স্বীকৃতি অর্জনের পর এবার সতীর্থদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিতে চান ৩৩ বছর বয়সী এই তারকা।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স