১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ বিআরটি

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৫ দুপুর
  • ৪৩৫৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
নির্ধারিত নকশা ও মাপ অনুসরণ বাধ্যতামূলক, অমান্য করলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা

মোটরসাইকেলের সামনের অংশে নিবন্ধন নম্বরসহ নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত নিয়ম অনুসারে এই নম্বরপ্লেট লাগাতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে বিআরটিএ। এতে বলা হয়েছে, এত দিন মোটরসাইকেলের পেছনে ডিজিটাল নম্বরপ্লেট থাকলেও এখন থেকে সামনের দিকেও নিবন্ধন নম্বর প্রদর্শন করতে হবে। প্রাথমিকভাবে মালিকদের নিজ উদ্যোগে নির্ধারিত শর্ত মেনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে হবে।

নম্বরপ্লেট তৈরিতে নির্দিষ্ট নির্দেশনা

বিজ্ঞপ্তি অনুযায়ী, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুসারে মোটরসাইকেলের পেছনে আরএফআইডিযুক্ত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট থাকার বিধান রয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি জোরদার করার লক্ষ্যে সামনের দিকেও নিবন্ধন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সামনের নম্বরপ্লেট তৈরি করতে হবে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম দিয়ে। প্লেটের পটভূমি হবে সাদা এবং এর ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। নম্বরপ্লেটে কোনো নকশা বা অতিরিক্ত সাজসজ্জা রাখা যাবে না।

স্কুটার ও মোটরসাইকেলের প্লেটের মাপ আলাদা

বিআরটিএর নির্দেশনায় স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের জন্য পৃথক মাপ নির্ধারণ করা হয়েছে।

স্কুটারের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। স্কুটার ছাড়া অন্যান্য সাধারণ মোটরসাইকেলের ক্ষেত্রে প্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার।

উভয় ধরনের নম্বরপ্লেটেই অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে এসব শর্ত মেনে সামনের নম্বরপ্লেট লাগাতে মোটরসাইকেলের মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad