রাণীশংকৈলে ইটভাটার পাশে যুবকের লাশ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১৩ বিকাল
  • ৩৫১২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একটি ইটভাটার পাশে ধানক্ষেত থেকে যতীশ চন্দ্র (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার সন্ধ্যারই সাতঘরিয়া এলাকায় আলী ইটভাটার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

নিহত যতীশ চন্দ্র পাশের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী পাঁচপীর গ্রামের রাজেন চন্দ্রের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে কৃষিজমির পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন জড়ো হন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

যতীশ চন্দ্রের পরিচয় শনাক্ত করা গেলেও তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এটি স্বাভাবিক মৃত্যু, নাকি অন্য কোনো কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

রাণীশংকৈল থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad