শনিবার (৩ অক্টোবর) বিকেলে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ফুয়াং ক্লাবে এ অভিযান শুরু হয়।
অভিযানে এসআরবি ও এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন। তবে অভিযান শুরুর পর তাৎক্ষণিকভাবে এর কারণ বা কী ধরনের অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রথম দর্পণ,ডেস্ক