তেজগাঁওয়ের ফুয়াং ক্লাবে এসআরবি-এনবিআরের যৌথ অভিযান
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, দুপুর ১২:১২ সময়
রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ফুয়াং ক্লাবে যৌথ অভিযান শুরু করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট ইনটেলিজেন্স বা মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।শনিবার (৩ অক্টোবর) বিকেলে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ফুয়াং ক্লাবে এ অভিযান শুরু হয়।অভিযানে এসআরবি ও এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন। তবে অভিযান শুরুর পর তাৎক্ষণিকভাবে এর কারণ বা কী ধরনের অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।