সংসদে কোরআন-সুন্নাহবিরোধী বিল পাসের দাবি, দ্রুত সংশোধনের আশ্বাস শফিকুর রহমানের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০১ বিকাল
  • ১৭৮৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সংসদে কোরআন-সুন্নাহবিরোধী একটি বিল পাস করা হয়েছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, বিলটি দ্রুত সংশোধন করা হবে।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে আয়োজিত জাতীয় মুফাসসির সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, দু-একজনের ভুলের কারণে পুরো আলেম সমাজকে দোষারোপ করা ঠিক নয়। আলেমদের সঙ্গে খোঁচা দিয়ে নয়, বরং ভালোবাসা ও সম্মানের সঙ্গে কথা বলতে হবে।

তিনি আরও বলেন, দলের সব নেতা-কর্মীকে মানুষের সঙ্গে সম্মানজনক আচরণ করতে হবে। আলেম-ওলামাদের ভালো-মন্দের বিষয়েও সবাইকে আরও সতর্ক থাকতে হবে।

জামায়াতে ইসলামীর আমির বলেন, সামাজিক ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে বর্তমানে জাতি শঙ্কিত। এ পরিস্থিতিতে সবার দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad