শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা, ল্যাব ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি সেবা হিসেবে নিরাপত্তা শাখা ও মেডিকেল সেবা শাটডাউনের আওতামুক্ত রাখা হয়েছে।
৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনশিক্ষার্থীদের দাবি, গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গত ২৭ জুলাই অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম চুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার মাত্র ৫৬ দিনের মাথায় তাকে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, উপাচার্য পরিবর্তনের প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কোনো কারণ উল্লেখ করা হয়নি। স্বল্প সময়ের মধ্যে কোনো দৃশ্যমান ব্যাখ্যা ছাড়াই উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তকে তারা অগ্রহণযোগ্য বলে মনে করছেন।
রাতে বিক্ষোভ, উপাচার্য ভবনে তালাউপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন, আবাসিক হল ও শিক্ষক আবাসিক এলাকা প্রদক্ষিণ করে। পরে শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে গিয়ে সেখানে তালা ঝুলিয়ে দেন।
শিক্ষার্থীদের ভাষ্য, দায়িত্ব নেওয়ার পর অধ্যাপক সায়েম শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ, একাডেমিক ও প্রশাসনিক বিষয়ে দ্রুত উদ্যোগ এবং শিক্ষার্থীবান্ধব আচরণের মাধ্যমে তাদের আস্থা অর্জন করেন। এ অবস্থায় কোনো স্পষ্ট কারণ ছাড়া তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত তারা মেনে নেবেন না।
গণ-অবস্থান ও বিক্ষোভঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৮টা থেকে উপাচার্য ভবনের সামনে সব ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে গণ-অবস্থান ও বিক্ষোভ শুরু হয়।
শিক্ষার্থীদের প্রধান দাবি—সদ্য জারি করা অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদে পুনর্বহালের প্রজ্ঞাপন জারি করতে হবে।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত সর্বাত্মক শাটডাউন, গণ-অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
তথ্যসূত্র: আমার দেশ, চট্টগ্রাম ব্যুরো; শিক্ষা মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বরের নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনের

প্রথম দর্পণ,ডেস্ক