বুধবার ঢাকার খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সদর দপ্তরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের এক সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে রাজধানীতে ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও অন্যান্য আকস্মিক দুর্যোগে প্রশিক্ষিত টিডিপি স্বেচ্ছাসেবকদের সম্ভাব্য ভূমিকা, প্রশিক্ষণ এবং ডিজিটাল ব্যবস্থাপনার বিষয়টি গুরুত্ব পায়। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় আনসার-ভিডিপির বৃহৎ স্বেচ্ছাসেবী নেটওয়ার্ককে কীভাবে কার্যকরভাবে কাজে লাগানো যায়, তা নিয়েও আলোচনা হয়।
১ লাখ স্বেচ্ছাসেবককে বিশেষ প্রশিক্ষণপ্রস্তাবিত ১ লাখ টিডিপি স্বেচ্ছাসেবককে আনসার-ভিডিপির মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও অন্যান্য আকস্মিক দুর্যোগ মোকাবিলায় বিশেষায়িত ও উন্নত প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় স্থানীয় পর্যায়ে দ্রুত দুর্যোগ মোকাবিলার সক্ষমতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
আনসার-ভিডিপির ডিজিটাল ডাটাবেজে অন্তর্ভুক্ত প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকেরা দুর্যোগের সময় ‘ফার্স্ট রেসপন্ডার’ হিসেবে দ্রুত ঘটনাস্থলে সাড়া দিতে পারবেন। উদ্ধারকাজ, ত্রাণ বিতরণ এবং মানবিক পুনর্বাসন কার্যক্রমেও তাদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।
বৈঠকে ঢাকা বিভাগের ফায়ার সার্ভিসের বিদ্যমান সক্ষমতার সঙ্গে আনসার-ভিডিপির স্বেচ্ছাসেবক নেটওয়ার্কের সমন্বয় এবং সম্ভাব্য মোতায়েন ব্যবস্থাপনা নিয়েও মতবিনিময় হয়।
এ ছাড়া দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা, অগ্নিনির্বাপণ এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দুই বাহিনীর সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। মাঠপর্যায়ে পেশাদারিত্ব বাড়াতে প্রশিক্ষণ সহায়তা ও কৌশলগত তথ্য আদান-প্রদানের বিষয়েও আলোচনা হয়।
ভবিষ্যতে জাতীয় সংকট ও মানবিক দুর্যোগ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন দুই বাহিনীর মহাপরিচালক। সমন্বিত এই উদ্যোগ জননিরাপত্তা জোরদার এবং দুর্যোগের ঝুঁকি কমাতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

প্রথম দর্পণ,ডেস্ক