একাদশে ভর্তি: কলেজগুলোকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে অনলাইন কার্যক্রম শেষের নির্দেশ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ দুপুর
  • ২৪২৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি নিশ্চায়ন করা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে দেশের সব কলেজকে জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

নির্দেশনা অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইন ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি দেশের সব কলেজের অধ্যক্ষের কাছে পাঠানো হয়েছে।

যেভাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে

নির্দেশনায় বলা হয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

বিশেষ করে এফকিউ, ইকিউ-১, ইকিউ-২ ও এসকিউ কোটার প্রমাণকসহ ভর্তির জন্য প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র যথাযথভাবে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।

সময় পেরিয়ে গেলে ভর্তি বাতিল

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চিঠিতে সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো কলেজ ভর্তিযোগ্য শিক্ষার্থীদের অনলাইনে ‘অ্যাডমিট’ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ওই কলেজে ভর্তি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে

পরবর্তী সময়ে ওই ভর্তি নিয়ে কোনো ধরনের জটিলতা তৈরি হলে এর দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না বলেও চিঠিতে স্পষ্ট করা হয়েছে।

তথ্যসূত্র: যুগান্তর




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad