সমঝোতার আওতায় ইন্টারন্যাশনাল ডেটা নেটওয়ার্ক ফর আর্থ অবজারভেশন (IDN4EO)-এর অধীনে বাংলাদেশে ইন্টারন্যাশনাল সেন্টার অব এক্সিলেন্স (ICoE-Bangladesh) প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
CAS-এর পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন অধ্যাপক লি গুওছিং। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। অনুষ্ঠানে সাংহাইয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল কাদের ও ড. মো. আব্দুল মালেক। উপাচার্য বাংলাদেশ থেকে ভিডিও বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
ভিডিও বক্তব্যে অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, এ সমঝোতা দুই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা, উদ্ভাবন, গবেষণা ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, উন্নত প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং গবেষণা সক্ষমতা বৃদ্ধিতে এ অংশীদারিত্ব কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
যৌথ গবেষণা ও তথ্য বিনিময়সমঝোতার আওতায় যৌথ গবেষণা, বৈজ্ঞানিক তথ্য আদান-প্রদান এবং বিভিন্ন ধরনের ডেটা প্রোডাক্ট তৈরির সুযোগ তৈরি হবে। কৃষি পর্যবেক্ষণ ও দুর্যোগকালীন জরুরি সাড়া প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-উপযোগী ডেটাসেট তৈরির সুযোগও থাকবে।
এ ছাড়া শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য কারিগরি প্রশিক্ষণ, জনবল বিনিময়, আন্তর্জাতিক সম্মেলন ও বিষয়ভিত্তিক কর্মশালা আয়োজনের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ের বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।
আঞ্চলিক গবেষণা নেটওয়ার্কের সম্ভাবনাসমঝোতা স্বাক্ষরের পাশাপাশি জগন্ন

প্রথম দর্পণ,ডেস্ক