গত ৩১ জুলাই অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৩১ প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।
কোথায় ও কখন পরীক্ষামৌখিক পরীক্ষা আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হবে। পর্যায়ক্রমে পরীক্ষা চলবে ১৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত। পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রধান ভবনের চতুর্থ তলায়, মতিঝিল, ঢাকায়।
সঙ্গে যেসব কাগজপত্র নিতে হবেমৌখিক পরীক্ষার দিন প্রার্থীদের অনলাইন আবেদনের সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক সেট ফটোকপি জমা দিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রগুলো হলো—
১. স্বহস্তে লিখিত আবেদনপত্র।
২. পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি। ছবির পেছনে প্রার্থীর নাম ও রোল নম্বর লিখতে হবে।
৩. লিখিত পরীক্ষার প্রবেশপত্র।
৪. সব স্তরের শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট।
৫. জাতীয়তা বা নাগরিকত্ব সনদ।
৬. মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী বা অন্যান্য কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)।
৭. চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (এনওসি)।
মৌখিক পরীক্ষার বিস্তারিত সূচি সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে। প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে।

প্রথম দর্পণ,ডেস্ক