বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ, কীভাবে আবেদন করবেন

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদভেদে জেএসসি, এসএসসি, এইচএসসি, স্নাতক ও সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী, দেশের সব জেলার প্রার্থীরা এসব পদে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হবে ২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ১১ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

এক নজরে নিয়োগ

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)

সংশ্লিষ্ট মন্ত্রণালয়: কৃষি মন্ত্রণালয়

চাকরির ধরন: সরকারি চাকরি

পদের সংখ্যা: ৩৪টি

মোট শূন্যপদ: ৩০১টি

কর্মস্থল: গাজীপুর সদর দপ্তরসহ দেশের বিভিন্ন আঞ্চলিক গবেষণা কেন্দ্র ও উপকেন্দ্র

শিক্ষাগত যোগ্যতা

পদভেদে জেএসসি, এসএসসি, এইচএসসি, স্নাতক ও সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা

বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর; ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে

বেতন: গ্রেড-১০ থেকে গ্রেড-২০ অনুযায়ী

আবেদন পদ্ধতি: অনলাইন

কোন পদে কত নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তিতে ৩৪টি পদে মোট ৩০১ জনকে নিয়োগের কথা বলা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে বৈজ্ঞানিক সহকারী ও অফিস সহায়ক পদে।

১. গ্রন্থাগারিক

পদসংখ্যা: ১

বেতন: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

যোগ্যতা: গ্রন্থাগার বিজ্ঞানে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা।

২. উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)

পদসংখ্যা: ১

বেতন: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

যোগ্যতা: বিদ্যুৎ কৌশল বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণির সিজিপিএসহ ডিপ্লোমা।

৩. এস্টিমেটর

পদসংখ্যা: ১

বেতন: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

যোগ্যতা: পুরকৌশল (সিভিল) বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণির সিজিপিএসহ ডিপ্লোমা।

৪. ফোরম্যান

পদসংখ্যা: ১

বেতন: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

যোগ্যতা: যন্ত্রকৌশল বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণির সিজিপিএসহ ডিপ্লোমা।

৫. বৈজ্ঞানিক সহকারী

পদসংখ্যা: ৭৮

বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

যোগ্যতা: কৃষি বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণির সিজিপিএসহ চার বছর মেয়াদি ডিপ্লোমা।

৬. কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৪

বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test উত্তীর্ণ হতে হবে।

৭. কম্পাউন্ডার (ফার্মাসিস্ট)

পদসংখ্যা: ১

বেতন: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

যোগ্যতা: ফার্মেসি বা কম্পাউন্ডারশিপ বিষয়ে দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা।

৮. টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (মেডিকেল টেকনোলজিস্ট)

পদসংখ্যা: ১

বেতন: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

যোগ্যতা: মেডিকেল টেকনোলজি বিষয়ে দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা।

৯. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ২২

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগের জিপিএসহ এইচএসসি পাস।

অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

১০. অফিস সহকারী-কাম-হিসাব রক্ষক

পদসংখ্যা: ৮

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

যোগ্যতা: বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগের জিপিএসহ এইচএসসি পাস।

অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার টাইপিংয়ে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি।

১১. অফিস সহকারী

পদসংখ্যা: ২

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগের জিপিএসহ এইচএসসি পাস।

অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার টাইপিংয়ে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি।

১২. স্টোর কিপার-কাম-অফিস সহকারী

পদসংখ্যা: ৪

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগের জিপিএসহ এইচএসসি পাস।

অতিরিক্ত যোগ্যতা: মাইক্রোসফট অফিসসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা।

১৩. ভান্ডার রক্ষক

পদসংখ্যা: ৬

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগের জিপিএসহ এইচএসসি পাস।

অতিরিক্ত যোগ্যতা: মাইক্রোসফট অফিসসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা।

১৪. পরিসংখ্যান সহকারী

পদসংখ্যা: ২

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

যোগ্যতা: গণিত বা পরিসংখ্যান বিষয়সহ অন্যূন দ্বিতীয় বিভাগের জিপিএতে এইচএসসি পাস।

অতিরিক্ত যোগ্যতা: মাইক্রোসফট অফিসসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা।

১৫. ইলেকট্রিশিয়ান

পদসংখ্যা: ১

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগের জিপিএসহ এইচএসসি পাস।

অতিরিক্ত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন ছয় মাস মেয়াদি ট্রেড কোর্স।

১৬. মেকানিক

পদসংখ্যা: ৩

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগের জিপিএসহ এইচএসসি (ভোকেশনাল) পাস।

অতিরিক্ত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন ছয় মাস মেয়াদি ট্রেড কোর্স।

১৭. বুলডোজার ড্রাইভার

পদসংখ্যা: ১

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

যোগ্যতা: এইচএসসি পাস।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা।

অতিরিক্ত যোগ্যতা: ভারী ড্রাইভিং লাইসেন্স।

১৮. গাড়িচালক

পদসংখ্যা: ২৫

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

যোগ্যতা: এইচএসসি পাস।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা।

অতিরিক্ত যোগ্যতা: হালকা ড্রাইভিং লাইসেন্স।

১৯. ট্রাক্টর ড্রাইভার

পদসংখ্যা: ৫

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

যোগ্যতা: এইচএসসি পাস।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা।

অতিরিক্ত যোগ্যতা: হালকা ড্রাইভিং লাইসেন্স।

২০. টিলার ড্রাইভার

পদসংখ্যা: ৭

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

যোগ্যতা: এইচএসসি পাস।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা।

অতিরিক্ত যোগ্যতা: হালকা ড্রাইভিং লাইসেন্স।

২১. পাওয়ার টিলার ড্রাইভার

পদসংখ্যা: ২

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

যোগ্যতা: এইচএসসি পাস।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা।

অতিরিক্ত যোগ্যতা: হালকা ড্রাইভিং লাইসেন্স।

২২. পাম্প অপারেটর

পদসংখ্যা: ২

বেতন: ৯,০০০–২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

যোগ্যতা: এইচএসসি (ভোকেশনাল) পাস।

অতিরিক্ত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ছয় মাস মেয়াদি ট্রেড কোর্স।

২৩. পেইন্টার

পদসংখ্যা: ১

বেতন: ৮,৮০০–২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

যোগ্যতা: এসএসসি (ভোকেশনাল) পাস।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা।

২৪. মেসন

পদসংখ্যা: ১

বেতন: ৮,৮০০–২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

যোগ্যতা: এসএসসি পাস।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অন্তত দুই বছরের অভিজ্ঞতা।

২৫. প্লাম্বার

পদসংখ্যা: ১

বেতন: ৮,৮০০–২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

যোগ্যতা: এসএসসি পাস।

অতিরিক্ত যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে ট্রেড কোর্সে উত্তীর্ণ।

২৬. ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট

পদসংখ্যা: ২৬

বেতন: ৮,৮০০–২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি পাস।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অন্তত দুই বছরের অভিজ্ঞতা।

২৭. প্রিপেয়ারার

পদসংখ্যা: ১১

বেতন: ৮,৫০০–২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

যোগ্যতা: বিজ্ঞানে অন্যূন দ্বিতীয় বিভাগের জিপিএসহ এসএসসি পাস।

২৮. লাইব্রেরি অ্যাটেনডেন্ট

পদসংখ্যা: ১

বেতন: ৮,৫০০–২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

যোগ্যতা: এসএসসি পাস।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অন্তত দুই বছরের অভিজ্ঞতা।

২৯. সহকারী বাবুর্চি

পদসংখ্যা: ১

বেতন: ৮,৫০০–২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

যোগ্যতা: জেএসসি পাস।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা।

৩০. রুম অ্যাটেনডেন্ট

পদসংখ্যা: ২

বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)

যোগ্যতা: এসএসসি পাস।

৩১. হ্যামারম্যান

পদসংখ্যা: ১

বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)

যোগ্যতা: এসএসসি পাস।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা।

৩২. ট্রাক্টর মেট

পদসংখ্যা: ৪

বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)

যোগ্যতা: এসএসসি পাস।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা।

৩৩. অফিস সহায়ক

পদসংখ্যা: ৪৬

বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)

যোগ্যতা: এসএসসি পাস।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা।

৩৪. নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ২৮

বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)

যোগ্যতা: এসএসসি পাস।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা।

আবেদন করবেন যেভাবে

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নিয়োগে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায় এবং শেষ হবে ১১ অক্টোবর ২০২৬ বিকেল ৫টায়।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে বারির টেলিটক আবেদন পোর্টালে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন করার সময় শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত তথ্য, স্থায়ী ঠিকানা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দিতে হবে।

আবেদন ফরম পূরণের পর নির্দেশনা অনুযায়ী আবেদন ফি জমা দিতে হবে। পদভেদে আবেদন ফি ৫৬ থেকে ২২৩ টাকা নির্ধারিত রয়েছে।

অনলাইন আবেদন: bari.teletalk.com.bd

কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad