উল্লাপাড়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার দাবি

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ বিকাল
  • ৪৫২৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের জোড়া ব্রিজ এলাকায় সাংবাদিকের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ সময় তার সঙ্গে থাকা ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জোড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভুক্তভোগী সাংবাদিক আল-আমিন জাতীয় দৈনিক শ্যামবাজার পত্রিকার স্টাফ রিপোর্ট হিসাবে কর্মতর আছে । তার অভিযোগ, জুংলীপুর গ্রামের ইসমাইলের ছেলে খুশির নেতৃত্বে তার চাচাতো ভাই শিল্পি, শিল্পির তিন ছেলে, নয়ন, মনি, মুন্না। জুয়েল, খুশির মা সাকেনা। বুলু রায়েশা সহ আরো ৮ থেকে ১০ জন মিলে দেশীয় অস্ত্র নিয়ে পেছন থেকে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে মারধর করে সঙ্গে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ওই ব্যাগে নগদ ৪ লাখ টাকা ছিল বলে দাবি করেন তিনি।

সাংবাদিক আল-আমিন আরও অভিযোগ করেন, হামলাকারীদের মধ্যে খুশিসহ কয়েকজনের বিরুদ্ধে এলাকায় গাজা, ইয়াবা ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এবং অনেকের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। এদের ভিতর দু-একজন ওয়ারেন্ট ভুক্ত আসামী আছে। তবে অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঘটনার পর সাংবাদিক আল-আমিন বিষয়টি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছেন বলে জানা গেছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad