মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে সংশ্লিষ্ট বিভাগগুলোকে কোডিং পদ্ধতি বাস্তবায়নের প্রয়োজনীয় উপকরণ হস্তান্তর করা হয়। উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ এসব উপকরণ প্রদান করেন।
এ সময় ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. হাসনাত কবীর, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ আমীরুল ইসলাম, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান, সংশ্লিষ্ট বিভাগগুলোর সভাপতি ও পরীক্ষা কমিটির সভাপতিসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কোডিং পদ্ধতি চালুর প্রথম পর্যায়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষায় এটি প্রয়োগ করা হচ্ছে।
পর্যায়ক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে এ পদ্ধতি অনুসরণ করা হবে।
তথ্যসূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), রাজশাহী, ১৫ সেপ্টেম্বর ২০২৬।

প্রথম দর্পণ,ডেস্ক