ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সভায় আয়-ব্যয়ের হিসাব ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪২ বিকাল
  • ১৭২৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের (বাশিকপ) হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানান বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) মো. আব্দুস সবুর। এতে সভাপতিত্ব করেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি লায়ন মো. শাহাদাত হোসেন শাহীন। সভা সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. মোসলেহ উদ্দিন বাচ্চু।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। কোরআন তিলাওয়াত করেন ক্লাবের সদস্য হাফেজ মাওলানা মো. ছালাহ উদ্দিন।

সভায় সাধারণ সম্পাদক মো. মোসলেহ উদ্দিন বাচ্চু ক্লাবের বিগত দিনের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব উপস্থাপন করেন। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য শফিকুল ইসলাম কাজল, গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আব্দুল ওহাব রিংকু এবং সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সভাপতি এ কে এম আজিজুল হক।

এ ছাড়া বক্তব্য দেন ঢাকা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি আফসানা রহমান, জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক ও ক্লাবের সদস্য এস এম আবু তালেব, অর্থ সম্পাদক এম নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক বাবলুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান।

সভায় আরও বক্তব্য দেন নির্বাহী সদস্য শরিফুল ইসলাম আকন এবং সদস্য মো. সানোয়ার হোসেন, মো. দুলাল মিয়া ও শাহাদাত হোসেন কামাল খানসহ অন্যান্য সাংবাদিক নেতারা।

সভায় ক্লাবের আয়-ব্যয়ের হিসাব ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপনের পাশাপাশি সংগঠনের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad