দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় বাংলাদেশে নিত্যপণ্যের দাম ২০ শতাংশ বেশি: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ বিকাল
  • ১৮৬২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রায় ২০ শতাংশ বেশি বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। দেশের আমদানি বন্দরগুলোতে শক্তিশালী বাজার সিন্ডিকেট গড়ে ওঠার অভিযোগ তুলে তিনি বলেছেন, এর ফলে সাধারণ মানুষকে বাড়তি দামে পণ্য কিনতে হচ্ছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গত এক সপ্তাহ ধরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এবং মাঠপর্যায়ের তথ্য বিশ্লেষণ করে তারা একটি জরিপ করেছেন। ওই জরিপের দাবি অনুযায়ী, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রায় ২০ শতাংশ বেশি।

তিনি অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দরসহ দেশের বিভিন্ন আমদানি পয়েন্ট দিয়ে যেসব নিত্যপণ্য দেশে প্রবেশ করে, সেগুলোকে কেন্দ্র করে শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। বাজার নিয়ন্ত্রণকারী বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এসব সিন্ডিকেটের পেছনে রাজনৈতিক প্রভাবশালী মহলের আঁতাত রয়েছে বলেও অভিযোগ করেন এনসিপির এই নেতা।

বক্তব্যে তিনি আরও বলেন, বাজার সিন্ডিকেটের কারণে কৃষক, শ্রমিক, দিনমজুরসহ মেহনতি মানুষের পরিবারগুলো চরম সংকটের মুখে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলছে।

এ সময় সাধারণ মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad