সকালে হাজী মাজার বস্তি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি টঙ্গী বাজার ও স্টেশন রোড এলাকা প্রদক্ষিণ করে বিআরটি ফ্লাইওভারের টঙ্গী বাজার অংশে গিয়ে অবস্থান নেয়।
প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ থাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রীসহ স্থানীয় পথচারীদের ভোগান্তিতে পড়তে হয়।
পুনর্বাসনের দাবিবিক্ষোভকারীদের অভিযোগ, গুটিকয়েক মাদক ব্যবসায়ীর কর্মকাণ্ডের দায় সাধারণ বস্তিবাসীর ওপর চাপিয়ে তাদের উচ্ছেদ করা হয়েছে। বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করে এভাবে উচ্ছেদ করা অন্যায় বলেও দাবি করেন তারা।
দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত বর্তমান স্থানেই বসবাসের সুযোগ দেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা।
পরে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের আশ্বাসে বস্তিবাসীরা মহাসড়ক থেকে সরে যান। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশের বক্তব্যটঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল রহমান বলেন, হাজী মাজার বস্তির সুনির্দিষ্টভাবে চিহ্নিত মাদকের আস্তানা ছাড়া সাধারণ কোনো বস্তিঘর উচ্ছেদ করা হবে না।
তিনি বলেন, বিভিন্ন দাবিতে বস্তিবাসীরা মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স