চবির হলে বিশেষ বিবেচনায় ছাত্রদলকর্মীদের সিট বরাদ্দের অভিযোগ, তদন্ত চায় শিবির

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, ০১:৫৮ দুপুর
  • ৮৭১৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
প্রশাসনিক সুপারিশে সিট বরাদ্দের অভিযোগ; চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলে প্রশাসনের সুপারিশে বিশেষ বিবেচনায় ছাত্রদলের কর্মীদের আবাসিক আসন (সিট) বরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, অনিয়মের প্রমাণ পাওয়া গেলে বরাদ্দ বাতিল এবং মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে সিট বণ্টনের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে চার দফা দাবিসংবলিত স্মারকলিপি জমা দেন সংগঠনটির নেতারা। এ সময় চবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাবিব উল্লাহ খালেদসহ শাখা, হল ও অনুষদ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে ছাত্রশিবির উল্লেখ করে, গত ১০ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে শাহজালাল হলে ঊর্ধ্বতন প্রশাসনের সুপারিশে বিশেষ বিবেচনায় ছাত্রদলের কর্মীদের সিট বরাদ্দ দেওয়ার বিষয়টি সামনে এসেছে। এ ধরনের বরাদ্দের অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে সংগঠনটি।

ছাত্রশিবিরের চার দফা দাবি

স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে—শাহজালাল হলে বিশেষ বিবেচনায় সিট বরাদ্দের পুরো ঘটনা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করা এবং তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা। প্রচলিত নীতিমালা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বিশেষ বিবেচনায় বরাদ্দ দেওয়া হয়ে থাকলে সংশ্লিষ্ট সব সিট বাতিল করা।

এ ছাড়া হলের সিট খালি হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট হলের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হালনাগাদ আসনসংক্রান্ত তালিকা প্রকাশ এবং মেধা ও স্বচ্ছ নীতিমালার ভিত্তিতে সিট বরাদ্দ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

সিট বণ্টনের ক্ষেত্রে শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়, প্রশাসনিক সুপারিশ কিংবা ব্যক্তিগত প্রভাব যেন কোনোভাবেই বিবেচনায় না আসে, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ছাত্রশিবির।

স্মারকলিপিতে বলা হয়, আবাসিক হলগুলোতে ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে শাহজালাল হলের অভিযোগ দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। একই সঙ্গে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad