বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে দেশজুড়ে নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
রিজভী অভিযোগ করেন, ফ্যাসিস্টরা বিভিন্ন স্থানে গাড়ি ও পুলিশ বক্সে আগুন দিচ্ছে। কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অগ্নিসংযোগের মাধ্যমে তারা সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে। হত্যাকারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যেই এসব তৎপরতা চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে শিশু, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রিকশাচালক এবং শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হত্যার শিকার হয়েছেন। সেই হত্যাকারীকে ফিরিয়ে আনার জন্য পতিত শক্তি অগ্নিসন্ত্রাস চালাচ্ছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে বিএনপি ও অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রস্তুত রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঐক্যের আহ্বান
রিজভী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্রমন্ত্রী দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। এ অঙ্গীকারের প্রতি বিরোধী দলের নেতাও সমর্থন জানিয়েছেন। যারা পরিকল্পিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে গণতন্ত্রকামী সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে কাজ করছে।
বিক্ষোভ সমাবেশ ও মিছিলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ডা. লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল ইসলাম, মৎস্য দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম এবং ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ,ডেস্ক