ডাক অধিদপ্তরে বড় নিয়োগ, ৩৬ পদে নেওয়া হবে ১৬৯ জন

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৮ রাত
  • ১১৫৬৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
১৮ থেকে ৩২ বছর বয়সীরা করতে পারবেন আবেদন; পদভেদে বেতন ২০ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা, আবেদনের শেষ সময় ১০ ডিসেম্বর

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ডাক অধিদপ্তর। প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যালয়ে ৩৬ ক্যাটাগরির পদে মোট ১৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে। ১১ থেকে ২০তম গ্রেডের এসব পদে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদনের সুযোগ পাবেন।

প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স ১০ ডিসেম্বর ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

নিয়োগপ্রাপ্তদের পদ ও গ্রেড অনুযায়ী জাতীয় বেতন স্কেলে বেতন দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত বেতন স্কেল ২০ হাজার থেকে সর্বোচ্চ ৬০ হাজার ৫০০ টাকা।

যেসব পদে নিয়োগ দেওয়া হবে

ডাক অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী পদভিত্তিক নিয়োগের সংখ্যা ও বেতন স্কেল নিচে দেওয়া হলো—

১. জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট: ৭ জন। গ্রেড-১১, বেতন ২৫,০০০-৬০,৫০০ টাকা।

২. ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস/ইন্সপেক্টর অব রেলওয়ে মেইল সার্ভিস/ইন্সপেক্টর অব পিএলআই/ইন্সট্রাক্টর, পিটিসি: ৩১ জন। গ্রেড-১২, বেতন ২৪,৩০০-৫৮,৭০০ টাকা।

৩. উপজেলা পোস্টমাস্টার: ২২ জন। গ্রেড-১৩, বেতন ২৪,০০০-৫৮,০০০ টাকা।

৪. সহকারী (ডাক অধিদপ্তর): ২ জন। গ্রেড-১৩, বেতন ২৪,০০০-৫৮,০০০ টাকা।

৫. সহকারী পরিদর্শক: ১ জন। গ্রেড-১৩, বেতন ২৪,০০০-৫৮,০০০ টাকা।

৬. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ১৭ জন। গ্রেড-১৪, বেতন ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

৭. উচ্চমান সহকারী: ৮ জন। গ্রেড-১৪, বেতন ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

৮. টেকনিশিয়ান: ১ জন। গ্রেড-১৪, বেতন ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

৯. মেকানিক: ১ জন। গ্রেড-১৪, বেতন ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

১০. মনোটাইপ কাস্টার অপারেটর: ১ জন। গ্রেড-১৪, বেতন ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

১১. মেশিনম্যান (অফসেট প্রিন্টিং/লেটার প্রিন্টিং): ১ জন। গ্রেড-১৪, বেতন ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

১২. অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট: ১ জন। গ্রেড-১৫, বেতন ২২,৮০০-৫৫,২০০ টাকা।

১৩. ড্রাফটসম্যান: ৩ জন। গ্রেড-১৫, বেতন ২২,৮০০-৫৫,২০০ টাকা।

১৪. জুনিয়র প্রুফ রিডার: ১ জন। গ্রেড-১৫, বেতন ২২,৮০০-৫৫,২০০ টাকা।

১৫. ড্রাইভার (হালকা): ১ জন। গ্রেড-১৬, বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা।

১৬. কার্পেন্টার: ১ জন। গ্রেড-১৬, বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা।

১৭. মেশিনিস্ট: ১ জন। গ্রেড-১৬, বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা।

১৮. সহকারী মেশিনম্যান: ১ জন। গ্রেড-১৬, বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা।

১৯. সহকারী গ্রেনিং মেশিনম্যান: ১ জন। গ্রেড-১৬, বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা।

২০. পোস্টাল অপারেটর: ১ জন। গ্রেড-১৬, বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা।

২১. সহকারী প্লেট মেকার: ১ জন। গ্রেড-১৬, বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা।

২২. কম্পোজিটর: ১ জন। গ্রেড-১৬, বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা।

২৩. সহকারী ফটো কম্পোজিটর: ১ জন। গ্রেড-১৬, বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা।

২৪. চেকার: ২ জন। গ্রেড-১৮, বেতন ২১,০০০-৫০,৯০০ টাকা।

২৫. কাউন্টার: ২ জন। গ্রেড-১৮, বেতন ২১,০০০-৫০,৯০০ টাকা।

২৬. ওয়্যারম্যান: ১ জন। গ্রেড-১৯, বেতন ২০,৫০০-৪৯,৬০০ টাকা।

২৭. আর্মড গার্ড: ২ জন। গ্রেড-১৯, বেতন ২০,৫০০-৪৯,৬০০ টাকা।

২৮. প্যাকার: ৩ জন। গ্রেড-১৯, বেতন ২০,৫০০-৪৯,৬০০ টাকা।

২৯. ইনকম্যান: ২ জন। গ্রেড-১৯, বেতন ২০,৫০০-৪৯,৬০০ টাকা।

৩০. অফিস সহায়ক (পূর্বের পদবি এমএলএসএস): ৩৭ জন। গ্রেড-২০, বেতন ২০,০০০-৪৮,৪০০ টাকা।

৩১. পরিচ্ছন্নতা কর্মী (পূর্বের পদবি ক্লিনার): ২ জন। গ্রেড-২০, বেতন ২০,০০০-৪৮,৪০০ টাকা।

৩২. পরিচ্ছন্নতা কর্মী (সুইপার): ১ জন। গ্রেড-২০, বেতন ২০,০০০-৪৮,৪০০ টাকা।

৩৩. সার্চ পিয়ন: ৩ জন। গ্রেড-২০, বেতন ২০,০০০-৪৮,৪০০ টাকা।

৩৪. কুলি: ২ জন। গ্রেড-২০, বেতন ২০,০০০-৪৮,৪০০ টাকা।

৩৫. নিরাপত্তা প্রহরী: ৫ জন। গ্রেড-২০, বেতন ২০,০০০-৪৮,৪০০ টাকা।

৩৬. পোর্টার: ১ জন। গ্রেড-২০, বেতন ২০,০০০-৪৮,৪০০ টাকা।

আবেদনের যোগ্যতা ও বয়স

আবেদনকারীদের বয়স ১০ ডিসেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত পদভেদে ভিন্ন। এসব বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আবেদন ফি

পদ অনুযায়ী আবেদন ফি নির্ধারণ করা হয়েছে—

১ ও ২ নম্বর পদের জন্য ১৬৮ টাকা।

৩ থেকে ২৩ নম্বর পদের জন্য ১১২ টাকা।

২৪ থেকে ৩৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ডাক অধিদপ্তরের টেলিটক নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন ওয়েবসাইট: http://dgbpo.teletalk.com.bd/

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ১০ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।

আবেদনের শেষ সময়: ১০ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদন করার আগে পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স ও অন্যান্য শর্ত মূল নিয়োগ বিজ্ঞপ্তি থেকে ভালোভাবে যাচাই করে নেওয়া প্রয়োজন।

মূল নিয়োগ বিজ্ঞপ্তি:
https://bdpost.gov.bd/pages/notices/ডাক-অধিদপ্তরের-নিয়োগ-বিজ্ঞপ্তি-n6p8ql-6af149e8ace001488a5ec534




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad